প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (২১ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের প্রতিবাদ এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও, সূত্রাপুর, মতিঝিল, লালবাগ, ডেমরা, শাহজাহানপুর ও ধানমন্ডি এলাকায় পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন কর্মসূচিতে বিএনপি ও সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দলীয় নেতারা অংশ নেবেন।
কৃষিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টা থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কোরবানির পশুর মাংস সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ এবং চামড়া সংরক্ষণ বিষয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
নৌপরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় নৌপথে ঈদযাত্রা উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
পিআরআইয়ের সেমিনার
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কনফারেন্স রুমে ‘Restoring Growth through Productivity Reforms: Pre-Budget Priorities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
আম রপ্তানির উদ্বোধন
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেটে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উদ্যোগে আম রপ্তানির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণ মন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবে ‘দেশব্যাপী হাম এর প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করণীয় ও জনসচেতনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনামিকা-পদ্মা ভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় গৃহীত কর্মসূচি ও চলমান সংকট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ডিএনসিসির কর্মসূচি
বিকেল ৪টায় গাবতলী ইন্টারসেকশন থেকে গাবতলী বাসটার্মিনাল পর্যন্ত বাস চলাচলের জন্য নির্মিত ডেডিকেটেড সড়কের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আরটিভি/আইএম




