ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অ্যাকশন কবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে ঈদের পর কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মানবিক বিবেচনায় কোরবানির ঈদ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে জানিয়ে সংস্থাটি বলছে, এরপর নির্ধারিত স্থানে সরে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২০ মে) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রশাসকের ছবি সম্বলিত এক পোস্টে জানানো হয়, ঈদের পর রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তবে ঈদের পর ডিএনসিসি নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি রাস্তা বা ফুটপাতে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি।

এদিকে ডিএনসিসির এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

ডিএনসিসির বাড্ডা এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ বলেন, রাজধানীকে যানজটমুক্ত ও নগরীর শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

আরও পড়ুন

এই বাসিন্দা আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের উচিত হবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে হকারদের পুনর্বাসনে নির্দিষ্ট এক স্থান নির্ধারণ করা, যেখানে হকাররা ব্যবসা-বাণিজ্য করবে। তবে তা যেন কোনও সড়ক বা ফুটপাত দখল করে না হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক