সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৬:৫৩ পিএম


সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
গ্রেপ্তার ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) ভোর প্রায় ৫টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

পুলিশ জানিয়েছে, সাতক্ষীরার কলারোয়া থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দেশের অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। অভিযোগ রয়েছে, তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সাতক্ষীরা এলাকার একাধিক ব্যক্তি।

ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহ্বায়ক কমিটির সভাপতি ও পরবর্তীতে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি কলারোয়া উপজেলার বামনখালী এলাকায় নিজের নামে ‘ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ’ প্রতিষ্ঠা করেন। 

আরও পড়ুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি তৎকালীন সাতক্ষীরা মহকুমার মুজিব বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বলে জানা যায়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission