ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে ছিনতাই করে নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রের সদস্যরা

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের দুই সদস্য : ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে এসে ছিনতাই করে নারায়ণগঞ্জে পালিয়ে যাওয়ার অভিনব কৌশল নেওয়া এক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সম্প্রতি মোহাম্মদপুরে দুই বোনের ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ৩১ মে (রোববার) ভোরে ঢাকায় ফেরেন দুই বোন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তাদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন। চাপাতির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে একটি ট্রলি, একটি হ্যান্ডব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ এই ছিনতাইয়ে জড়িত অভিযোগে আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ছিনতাইকারী এই চক্রের সদস্যরা আগে মোহাম্মদপুরে থাকতেন। এলাকার রাস্তাঘাটসহ সব বিষয়ে তাদের ভালো ধারণা আছে। তবে প্রায় ছয় মাস ধরে তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সেখান থেকে পিকআপ নিয়ে তারা মোহাম্মদপুরে এসে ছিনতাই করে আবার ফিরে যেতেন। ৩১ মে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আনোয়ার ও জুয়েল এ বিষয়ে নানা তথ্য দিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তবে ছিনতাই হওয়া একটি ট্রলি ও একটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি বলে জানায় পুলিশ। তারা বলছে, অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সেগুলো উদ্ধার করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে এডিসি ফজলুল করিম বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপের চালক ও মালিক এই চক্রের সঙ্গে জড়িত। তাদের নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে দুটি মাদক, একটি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা দুটি।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে এসে একই কৌশলে অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। তারা রাত দুইটার পর নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে বের হতেন। আর মোহাম্মদপুরে এসে ছিনতাইয়ের পর নারায়ণগঞ্জে ফিরে যেতেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
‘প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন’ 
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা