ইট মেরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:২৭ এএম


ইট মেরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল
ইট মেরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ভিডিও।ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ করে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মোটরসাইকেলে করে গলিপথ দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তার মাথায় সজোরে ইট নিক্ষেপ করে। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। পরে দুর্বৃত্তদের একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই অপর একজন ব্যক্তি ঘটনাটিকে “দুর্ঘটনা” বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আহত ব্যক্তিকে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নাটকীয় ভূমিকা পালন করে।

এ ঘটনায় কাফরুল থানা পুলিশ জানায়, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা দ্রুত অভিযান চালায় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

আরও পড়ুন

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি সাধারণ দুর্ঘটনা নয় বরং পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্তে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission