ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি

রাজধানীর চাঁনখারপুলে নারায়ণগঞ্জগামী বাসে ওঠার সময় আরেকটি বাসের চাপায় জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

জয়দেবকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. মুছা গাজী নামে একজন জানান, জয়দেব ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস দুটি স্থানীয়রা আটকে রেখেছেন।

আরও পড়ুন


জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন৷ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে, মোবাইলে জানতে পারেন, সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জয়দেব। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে তার মরদেহ দেখতে পান তিনি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ কোথায় কী?
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
আরও পড়ুন
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী