ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৮:০৫ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (৩০ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

শিল্পমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) ‘কারিগরি প্রশিক্ষণ পূর্বক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা
বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ডিএনসিসির উন্নয়নকাজের উদ্বোধন
মিরপুর-১৩-এর পশ্চিম বাইশটেকী এলাকায় সড়ক উন্নয়ন ও বাউনিয়া খালের ওপর বেইলি ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission