ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ঢাকা মহানগরীর হানি ট্র্যাপিং চক্রের সক্রিয় সদস্য ফাহিম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগরীর হানি ট্র্যাপিং চক্রের সক্রিয় সদস্য ফাহিমকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাতিরঝিল থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মানিকনগরের বাসিন্দা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী সাগর হোসেন (২৮) ফেসবুকে সিকিউরিটি গার্ড নিয়োগের একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। পরে ফাহিম তাকে শিক্ষাসনদসহ মালিবাগ রেলগেটে আসতে বলেন।

আরও পড়ুন

সেখানে পৌঁছানোর পর অফিসে নেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে কৌশলে হাতিরঝিলের নয়াটোলার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সেখানে ফাহিম ও তার সহযোগীরা ভুক্তভোগীর পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণের আংটি, হাতঘড়ি, রুপার ব্রেসলেট এবং নগদ পাঁচ হাজার ৫শ টাকা ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ১৬ মার্চ হাতিরঝিল থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলার ভিত্তিতেই র‍্যাব-৩ অভিযান চালিয়ে মূল আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ফাহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে অপহরণ করে অর্থ আদায়সহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল জব্দ 
হাতিরঝিলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, মা-শিশুকে বাঁচাল আনসার
তীব্র গরমেও নববর্ষে হাতিরঝিলে মানুষের ঢল