ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সকালে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শারীরিক ক্ষতি থেকে বাঁচতে আপনাকে যা করতে হবে

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত

সাতসকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার বায়ুদূষণের অবস্থান নবম। সবশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) সাতসকালে ঢাকার স্কোর ১১৫। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান নবম।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। তাদের ভাষ্য, এসব উৎস থেকে দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে বায়ুর মানে টেকসই উন্নতি সম্ভব নয়। তাই সাময়িক উন্নতির চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণই দূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া, ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১৫৬।

আরও পড়ুন

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নগরবাসীর জন্য পরামর্শ

আজ ঢাকার যে বায়ুমান, তার পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরে ব্যায়াম যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে। আর যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে