ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৮:২২ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সিরডাপ মিলনায়তন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (৬ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টায় সিরডাপ মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করবেন।

স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাদের উদ্যোগে মোহাম্মদপুরের নামারপাড়া ৫ নম্বর রোডসংলগ্ন খালে ‘গ্রীন ঢাকা-ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে ‘প্রসঙ্গ: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এলডিসি উত্তরণবিষয়ক সাংবাদিক কর্মশালা
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘LDC Graduation and Trade Competitiveness’ শীর্ষক সাংবাদিক কর্মশালার আয়োজন করবে র‌্যাপিড (RAPID)।

আরও পড়ুন

অর্থমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ উদ্বোধন
বেলা সাড়ে ১১টায় নগর ভবনের ডিএসসিসি অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশবিষয়ক কর্মশালা
বেলা ১১টা ৪৫ মিনিটে পানিভবনের মাল্টিপারপাস হলে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডিএমপির প্রেস ব্রিফিং
দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের হানিট্র্যাপ চক্রবিরোধী অভিযান ও গ্রেপ্তার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রিহ্যাবের সংবাদ সম্মেলন
দুপুর সাড়ে ১২টায় রিহ্যাব ভবনের বোর্ডরুমে সংগঠনের এক সদস্যের ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ বিভাগের ব্রিফিং
দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং করবেন বিদ্যুৎ বিভাগের সচিব।

কৃষিমন্ত্রীর কর্মসূচি
দুপুর দেড়টায় গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) ভ্যাপার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ভিএইচটি) উদ্বোধন করবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission