ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দ্রুত উন্নয়নকাজের নির্দেশনা দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিদান দিতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাবে।

রোববার (২৬ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ড সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন

তিনি বলেন, এখন কথা কম হবে, কাজ হবে বেশি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে যাওয়া প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারিধারায় ফুটপাতে উঠে গেল গাড়ি, চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
আরও পড়ুন
বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক
নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি আছে: ডিএসসিসি প্রশাসক
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক