ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ।

রোববার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই অক্ষত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইটটি আর যাত্রা করেনি। উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদ জরুরি অবতরণ করে। যাত্রীদের সবাই সুরক্ষিত আছেন।

আরও পড়ুন

ফ্লাইটের যাত্রী এবং বাংলাদেশ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম পরিস্থিতি সফলভাবে সামাল দেওয়ার জন্য পাইলটের ভূয়সী প্রশংসা করেন।

এয়ার অ্যাস্ট্রার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত জানান, উড়োজাহাজটিতে একটি যান্ত্রিক সমস্যা হয়েছিল, তাই এটি ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে ৭০ জন যাত্রীর সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কি কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আরও পড়ুন
ঢাকায় বাসে আগুন
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা