মাদারীপুরে যাত্রীবাহী বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ , ১০:৩৬ পিএম


মাদারীপুরে যাত্রীবাহী বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ শিকদার জানান, শিবচরের বাংলাবাজার থেকে যাত্রীবোঝাই করে বিএমএফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে ছেড়ে আসে। দুপুরে সদর উপজেলার মস্তফাপুরে পৌঁছলে উল্টো পাশ থেকে আসা একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গেলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর ভ্যান গাড়িটি বাসের নিচে ঢুকে গেলে এটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ভ্যান চালক ও ভ্যানের এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission