ভারতের অপহৃত যুবক শেরপুর থেকে উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৬ মে ২০১৭ , ০৯:৪০ এএম


ভারতের অপহৃত যুবক শেরপুর থেকে উদ্ধার

প্রতিবেশী দেশ ভারতের শিলং থেকে অপহৃত কিশোরকে বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি থেকে উদ্ধার করা হয়েছে। জানালেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

সোমবার রাতে ছিনাইগাতি উপজেলার আহমদনগর থেকে তাকে উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক ডেভিড বাসাইএমওয়েট ১৮। সে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এর বাসিন্দা। এ ঘটনায় অপহরণকারী আল আমীন আলমকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গেলো শুক্রবার রাতে ভারতের শিলং থেকে ডেভিড বাসাইএমওয়েটকে অপহরণ করে বাংলাদেশি একটি অপহরণ চক্র। এরপর থেকে তাকে শেরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সোমবার অপহৃত ডেভিডকে শেরপুর নিয়ে যাওয়ার পথে ঝিনাইগাতির আহমদনগর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী দলের সদস্য হালুয়াঘাট উপজেলার আল আমীন আলমকে আটক করা হয়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি।

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission