ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভালুকায় গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৫১ পিএম
ভালুকায় গোসলের সময় নারীর নগ্ন ভিডিও ধারণ।ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় গোসলের সময় গোপনে নারীর নগ্ন ভিডিও ধারণ ও প্রচার করার অভিযোগে মো. হাসান মিয়া (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে হাসান মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া গ্রামে আলাল উদ্দিনের বাড়িতে ওই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হাসান মিয়া যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিলজিলা গ্রামের মৃত আ. জলিলের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী নারী (২১) ও অভিযুক্ত হাসান মিয়া একই বাড়ির পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করতেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সাড়ে ৯ টার দিকে ওই নারী টিনশেড বাথরুমে গোসল করতে যান। এ সময় বাথরুমের টিনের চালের ফাঁক দিয়ে হাসান তার মোবাইল ফোন দিয়ে গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে ওই নারী চিৎকার দিলে তার স্বামী এসে হাসানকে মোবাইলসহ হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বাড়ির মালিকের উপস্থিতিতে হাসানের মোবাইল ফোন তল্লাশি করে ভুক্তভোগী নারীর নগ্ন ভিডিওর পাশাপাশি ওই বাড়ির আরও বেশ কয়েকজন ভাড়াটিয়া নারী ও তরুণীর নগ্ন ভিডিও পাওয়া যায়। হাসান দীর্ঘদিন ধরে এভাবে নারীদের গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিল এবং অজ্ঞাত ব্যক্তিদের কাছে পাঠাচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম জানান, অভিযুক্ত হাসান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
একসময় বিদ্যুতের খুঁটিতে উঠে মানুষের ঘরে আলো পৌঁছে দিতেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। কিন্তু সেই বিদ্যুৎই এক মুহূর্তে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।  
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
আরও পড়ুন
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
১৩ মাসের শিশুকে দুই লাখে বিক্রি, দাদা-দাদিসহ গ্রেপ্তার ৫
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!