ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ\'র বিরুদ্ধে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ\'র বিরুদ্ধে।ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ মোঃ মুনসুর আলী ওরফে ফালান মিয়া (৮০) নামের এক বৃদ্ধ'র বিরুদ্ধে। তবে অভিযুক্ত ফালান মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাধুরভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ফালান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধুরভিটা এলাকায় সাত বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে (যার নং-৫) তারিখ ৫জুন। তবে অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর আনুমানিক দুইটার সময় শিশুকে শ্যাম্পু কেনার জন্য স্থানীয় মাধুরভিটা মোড়ের একটি দোকানে পাঠানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটি বাসায় ফিরে জানায় যে, শ্যাম্পু না কিনে সে টাকা হারিয়ে ফেলেছে এবং এরপর সে বাড়ির বাইরে খেলতে চলে যায়। ঘটনার পরদিন (২ জুন) দুপুরে শিশুটি বাসায় ফিরলে তার মা তাকে দুপুরের খাবার খেতে বলেন। তখন শিশুটি স্বাভাবিকভাবে না বসে মাটিতে পা মেলিয়া বসে পড়ে। মেয়ের এমন আচরণে মায়ের সন্দেহ হলে তিনি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, উপজেলার হবিরবাড়ী মাধুরভিটা এলাকায় পরিবার সহ দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযুক্ত ফালান মিয়া তার সাত বছর বয়সী শিশু মেয়েকে গত ১জুন দুপুরে তাদের ভাড়া বাসার কিছু দূরে ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ধর্ষকের শাস্তি দাবি করেন।

তবে অভিযুক্তের পরিবারের লোকজন ও স্থানীয় সোহাগ রানা ও রায়হান জানান, বৃদ্ধ ফালান মিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, ফালান মিয়া নিজেকে এই ঘটনার সাথে জড়িত নয় তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় লোকজন প্রকৃত ঘটনার উন্মোচনের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ থাকায় তার পরিবার তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর গ্যাং সদস্য
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর গ্যাং সদস্য
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
আরও পড়ুন
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার
এনআইডি বানানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ