'নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের'

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ , ১০:১৫ পিএম


'নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের'
'নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের'

নোয়াখালীতে অস্থায়ী বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করা লক্ষে সরকারের উদ্যোগের অংশ হিসেবে পরিদর্শন করেন তিনি। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী জানিয়েছেন, আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও বিমান বন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার আজ আবারও পরিদর্শনে এসেছি। বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়ার) সাংসদ আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission