শিশুকে লিচু দিয়ে ভূট্টাখেতে নিয়ে যান যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ০৭:১৬ পিএম


শিশুকে লিচু দিয়ে ভূট্টাখেতে নিয়ে যান যুবক, অতঃপর...
প্রতীকী ছবি

দিনাজপুরের বোচাগঞ্জে লিচুর লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে দিনাজপুরের বোচাগঞ্জে আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের দাবি, রোববার (৩১ মে) জনি মাস্টারের বাগানে সকালে লিচু কুড়াতে গিয়েছিল ভুক্তভোগী শিশু। রহিম ঋশি ওই লিচু বাগানের পাহারাদার। এ সময় তার হাতে কিছু লিচু তুলে দিয়ে তাকে পাশ্ববর্তী ভূট্টাখেতে নিয়ে যান রহিম। এ সময় তাকে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। এরপর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় রহিম ঋশিকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission