১ কেজি আলু সংরক্ষণে হিমাগার খরচ ৫ টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:৩৫ পিএম


১ কেজি আলু সংরক্ষণে হিমাগার খরচ ৫ টাকা

কুড়িগ্রামে আলু সংরক্ষণের জন্য হিমাগারের ভাড়া এক কেজি প্রতি ৫ টাকা ২০ পয়সা। এ কারণে দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষিরা। তবে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেছে আলু চাষিরা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজারে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল বলেন, আলুর বাজার নিম্নমুখী। হিমাগারের ভাড়া বাড়তি থাকায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত হিমাগার ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।

কুড়িগ্রামের এ হক হিমাগারের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, ঢাকা হিমাগার সমিতি কর্তৃক ৫০ কেজির প্রতিটি আলুর বস্তার ভাড়া নির্ধারণ হয়েছে ৩২০ টাকা। সেটা আমরা কমিয়ে বস্তা প্রতি গত মৌসুমে ২৬০ টাকা করে নিয়েছি। 

তিনি আরও বলেন, চলমান মৌসুমেও ৫০ কেজির প্রতি বস্তা ২৫০ থেকে ২৬০ টাকা করে নেওয়া হবে।তবে যেহেতু এখন পর্যন্ত হিমাগারে আলু ঢোকানো শুরু হয়নি, তাই আলু ঢোকানোর পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission