ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

‘মরার জন্য প্রস্তুত থাকিস, তুই এখন গ্যাংদের টার্গেট’

স্টাফ রিপোর্টার, কুমিল্লা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫২ পিএম
ছবি : আরটিভি

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকযোগে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে প্রবাসীর বাবাকে ৭ টুকরো করার হুমকি দেয়া হয়েছে।

ভুক্তভোগী আবদুর রহমান (৫৬) উপজেলার চন্ডিপুর মোল্লা কোনা গ্রামের বাসিন্দা। দুই ছেলের প্রবাস জীবনের কারণে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছেন।

বুধবার (৬ মে) চৌদ্দগ্রাম থানায় আবদুর রহমান সাধারণ ডায়েরি করার পর বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়।

জানা গেছে, মঙ্গলবার (৫ মে) সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল গ্রহণ করেন আবদুর রহমান। পরে খাম খুলে তিনি সাদা কাগজে লেখা ভয়াবহ একটি হুমকি দেখতে পান।

সেখানে লেখা ছিল তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস, তুই এখন গ্যাংদের টার্গেট। তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি।

আরও পড়ুন

এরপর পার্সেলটি খুলে দেখা যায় ভেতরে কাফনের কাপড়ের টুকরো রাখা রয়েছে।

খামের প্রেরক হিসেবে একই উপজেলার পার্শ্ববর্তী রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারী নাম উল্লেখ থাকলেও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। খামে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেনি।

এ ঘটনায় আবদুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। পরে তিনি চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি ভুয়া পরিচয়ে করা হুমকি বলে ধারণা করা হচ্ছে। ব্যবহৃত মোবাইল নম্বরটি ময়মনসিংহ এলাকার একটি নম্বর হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী প্রায় দেড় মাস চিকিত্সাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে এক ভিডিওতে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম বলে গেছেন ওই কিশোরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেলেন সেই স্কুলছাত্রী
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
আরও পড়ুন
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল
পদ হারালেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমির