লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুন ২০২২ , ০৮:০৭ পিএম


লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২২ জুন) দুপুরে পৌর শহরে অবস্থিত জনতার ঘরে ২০২২-২৩ অর্থবছরে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। 

জানা গেছে, বর্তমান পরিষদের প্রথম বাজেট ও পৌরসভার ৪৫ তম বাজেট এটি। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭০ কোটি ২৫ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১১৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকা। নতুন অর্থবছরের জন্য ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র তার ৫ থেকে ৬ মাসের মেয়াদকালে বাস্তবায়িত কাজের তালিকা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। 

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জেলা সদরের প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও পৌরসভার নিজস্ব কোনো ভবন নেই। এতে জনগণকে প্রতিনিয়ত নানান ভোগান্তির শিকার হতে হয়। ভবন করার মতো পৌরসভার নিজস্ব কোনো ভূমি নেই। প্রায় ৩০ কোটি টাকার ধার-দেনা নিয়ে বর্তমান পরিষদ দায়িত্ব পালন করছে।  নাগরিকসেবা ও পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মোহাম্মদ উল্যা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission