সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সিরাজগঞ্জ

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০৫:২৩ পিএম


সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা (ভিডিও)

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় খোরশেদ আলম খুশি (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি মনজুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, খোরশেদ আলম খুশি ও তার প্রতিবেশী আবুল হোসেন একটি জমি ভাগাভাগি করে কিনেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে। সোমবার সকালে নিহত খুশির বাড়ির আঙ্গিনায় জমির ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছিল। এক পর্যায়ে জমির মাপজোক নিয়ে খুশির সঙ্গে আবুল হোসেনের ছেলে আব্দুল আজিজের বাকবিতণ্ডা হয়। পরে আব্দুল আজিজ, এরশাদ আলী ও আমিনুল ইসলাম এই তিন ভাই মিলে  শাবল, লাঠি  দিয়ে খুশিকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই খুশি মারা যান।

বিজ্ঞাপন

তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলে আশিক আরটিভিকে অনলাইনকে জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

জেবি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission