কেরাণীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

আরটিভি নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০১:৪৮ পিএম


কেরাণীগঞ্জে ভয়াবহ আগুন
প্রতীকী ছবি

কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তবে কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission