রাজধানীর গুলশানের কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ায় সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কড়াইল বস্তিতে রাত ১১টা দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও দুটি ইউনিট যোগ হয় আগুন নিয়ন্ত্রণে। মোট ৫টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




