ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে ৩ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলছে অভিযান : ছবি আরটিভি

ঢাকার ধামরাইয়ে ৩টি অবৈধ ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ও সোমভাগ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।

এ সময় ভাড়ারিয়া ইউনিয়নের ইমন ব্রিকসকে চার লাখ ৫০ হাজার টাকা, স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং সোমভাগ ইউনিয়িনের মা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমন ব্রিকসের অবৈধ মাটি কাটার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ এ ধরণের ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে ধামরাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭জন যাত্রী।
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
সকালের রোদের তেজ তখনও পুরোপুরি বাড়েনি, কিন্তু রাজশাহীর গোদাগাড়ীর গোলাই গ্রামের কৃষকরা তখন থেকেই মাঠে পুরোদমে কাজে ব্যস্ত।
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে অভিযুক্তকে স্বামী হিসেবে পাওয়ার দাবিতে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। এ সময় তিনি আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন।
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। 
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের নেতাকর্মীসহ যে কারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি