শাহবাগে কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার 

আরটিভি নিউজ

বুধবার, ০৯ আগস্ট ২০২৩ , ০২:০০ এএম


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজধানী শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসন-৫ এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) আনুমানিক রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, জরুরি বিভাগের চিকিৎসক চামেলীর পাকস্থলী পরিস্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করেন। তবে কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোন খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, নাকি কোন অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন, তার কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তার ভগ্নিপতি মিজানুর রহমান জানান, রোকসানা আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গিয়েছিলেন। পরে রাতে সংবাদ পাই, সে পিজি হাসপাতালের তিন নম্বর গেইটের পাশে অচেতন অবস্থায় আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission