ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে মুরগির ঘর থেকে মেছোবাঘ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগির ঘর থেকে মেছোবাঘটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, রোববার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছোবাঘটি ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছোবাঘটি রেসকিউ করার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল (Fishing Cat)। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

জোহরা মিলা আরও বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের
রুটিন উপাচার্য দেওয়ায় ফের শাটডাউনের ডাক চুয়েট শিক্ষার্থীদের