গাছের ডাল ভেঙে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে স্বামী

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:১৫ পিএম


গাছের ডাল ভেঙে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে স্বামী
ছবি: সংগৃহীত

রংপুরে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় সড়কে গাছের ডাল ভেঙে কৃষ্ণারানী সরকার নামের এক শিক্ষিকা ও তার মেয়ে রাজশ্রী সরকার (১০) মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিক্ষিকার স্বামী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর মহানগরীর বুড়িরহাট রোডে চব্বিশহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণারানী সরকার গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাদের গ্রামের বাড়ি গঙ্গাচড়ার আলমবিদিতর তুলসিরহাটে। তিনি স্বামী-সন্তানসহ রংপুর মহানগরীর মেডিকেল পূর্বগেট পাকার মাথায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না জানান, বৃহস্পতিবার সকালে স্বামী রাজেন্দ্র সরকারের মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন কৃষ্ণারানী সরকার। সঙ্গে তাদের মেয়ে রাজশ্রী সরকার ছিলেন। এ সময় বৃষ্টি ও বাতাস বইছিল। পথিমধ্যে রংপুর-গঙ্গাচড়া সড়কের চব্বিশহাজারী এলাকায় পৌঁছালে আচমকা গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়লে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কৃষ্ণারানী সরকার ও তার কন্যা রাজশ্রী সরকারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী রাজেন্দ্র সরকারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। কোনো সরকারি চাকরিজীবী কর্মরত অবস্থায় এ ধরনের মৃত্যুর শিকার হলে তিনি সরকারিবিধি অনুযায়ী সকল সহায়তা পাবেন। উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্টদের মাধ্যমে সেটি করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission