উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:৫৮ এএম


উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
বালুভর্তি একটি ট্রাক। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ের ওপর বালুভর্তি একটি ট্রাক আটকে যাওয়ায় ঢাকা–যমুনা সেতু রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর–ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে পড়ে।

পরে, সকাল পৌনে দশটার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী পথচারী ও চালকরা।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালিয়াকৈর–ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক আটকে যায়। স্থানীয়রা চেষ্টা করেও সেটি সরাতে পারেননি। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর চেষ্টা করে। রেলক্রসিংয়ের দুই পাশে সড়কে খানাখন্দ থাকায় মাঝেমধ্যে ট্রাক আটকে যায় এবং ট্রেন চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এক ঘণ্টা চেষ্টার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission