ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

২১ কে‌জির এক কাত‌ল ৪৪ হাজার টাকায় বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:১৭ এএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ার মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের এক‌টি কাতলা বি‌ক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।

মঙ্গলবার (৫ মে) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা'র আড়ত থেকে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২ হাজার টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছ‌টি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস‌্য আড়‌তের মা‌লিক সম্রাট শাজাহান শেখ।

এরআগে ভোরে মাছ‌টি পদ্মা নদীর চরকর্নেশনার মজ‌লিসপুর এলাকা থে‌কে জেলে ন‌বিন হলদারের জালে ধরা পড়ে।

আরও পড়ুন

জানা‌ গে‌ছে, সোমবার শেষ রা‌তে নবিন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদীর চরন‌র্নেশন এলাকায় জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতলা মাছ‌টি ভোরে জালে আটকা পড়ে। প‌ড়ে বিক্রির জন‌্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা'র আড়‌তে এনে ওজন করে দে‌খেন মাছ‌টির ওজন ২১ কে‌জি ৫০০ গ্রাম। বিশাল মাছ‌টি একনজর দেখতে ভিড় ক‌রেন উৎসুক ও স্থানীয়রা। এসময় উন্মুক্ত নিলামের মাধ‌্যমে ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৪ হাজার ৭৫ টাকায় বি‌ক্রি হয়।

এ বিষয়ে মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলামে সকা‌লে সাড়ে ২১ কে‌জি ওজনের বড় কাতলা মাছ‌টি ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৩ হাজার টাকায় কিনে‌ কে‌জি‌তে ৫০ টাকা লাভে মোট ৪৪ হাজার টাকায় ঢাকার শ‌নিরআখড়ায় বি‌ক্রি ক‌রে‌ছি। সেই সঙ্গে পদ্মার কিছু চিংড়ি ও বে‌লে মাছ নি‌য়ে‌ছেন ওই ব‌্য‌ক্তি। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হ‌য়ে যায়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
বগুড়ার শাজাহানপুরে একটি প্রইভেট কারের উপর ট্রাক উল্টে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
আরও পড়ুন
পদ্মার দুই কাতলার দাম ৮৬ হাজার ৭০০ টাকা
পদ্মার কাতলা ও পাঙাশ ৫৯ হাজার টাকায় বিক্রি
দুই কাতলার দাম ৯১ হাজার ৫০০ টাকা!