বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ১১:৪৮ পিএম


বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
ছবি : আরটিভি

বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষে অষ্টমবার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১' উৎসব। আলপনার রঙে রাঙানো হচ্ছে মিঠামইন-অষ্টগ্রাম হাওরের ১৪ কিলোমিটার সড়ক।

বিজ্ঞাপন

শুক্রবার (১২এপ্রিল) বিকেল ৫টায় কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় আলপনা আঁকার উদ্বোধন করেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন অর রশিদ; কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক এড. জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিশ্বরেকর্ড গড়ার অদম্য এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সম্প্রীতির আরও সুদৃঢ় হবে। এই বিশাল কর্মযজ্ঞ গ্রিনেজ বুক ওয়াল্ডে, বিশ্বের সর্ববৃহৎ আলপনা'র স্বীকৃতি পাবে, কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর নিকট নতুনভাবে পরিচিত হবে। পর্যটন শিল্প আরো বিকশিত হবে।

কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০জন শিল্পী সর্ববৃহৎ আলপনা উৎসব ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ শুরু করেছেন।

বিজ্ঞাপন

আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) মিঠামইনে ১৪ কিলোমিটার আলপনা আঁকা পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission