ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রাতে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাবুলের, কী ঘটেছিল

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম
নিহত মোহাম্মদ বাবুল। ছবি: আরটিভি

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি খালে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার সময় বি এম এ ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল রাউজান উপজেলার ডঙ্গল রাউজান ৯ নং ওয়ার্ডের আবুল কালাম আজাদের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত দুইটার সময় মোহাম্মদ বাবুল মাছ ধরতে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, রাউজানে মাছ ধরতে যাওয়ার সময় সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, রাত দুইটার সময় বি এম এ ব্রিক ফিল্ডের পাশে বাবুলকে কে বা কারা গুলি করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, নিহত বাবুল সোর্সের কাজ করতো। ধারণা করা হচ্ছে, যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা হয়তো বাবুলের জন্য সুবিধা করতে পারছিল না।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
আরও পড়ুন
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে