শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ০৩:১২ পিএম


শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কিশোর সিয়ামের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

নিহত সিয়াম (১৪) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক মিয়ার ছেলে। সে তার বাবার সঙ্গে কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) সাবেক কাউন্সিলর ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকত এবং স্থানীয় চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

শ্রীপুর থানায় নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।  
নিহতের মামা জাহাঙ্গীর আলম বলেন, পিয়ার আলী কলেজ পুকুরে আমি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। বুধবার (১৭ এপ্রিল) সকালে আমি পুকুরে আসলে পানিতে মরদেহ ভাসতে দেখি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে। 

বিজ্ঞাপন

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission