ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ এএম
শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ। ছবি: আরটিভি

বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় বিপাকে পড়েছেন ৪২ জন পরীক্ষার্থী। তারা ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে সৃজনশীল অংশের উত্তর লিখেছেন। বিষয়টি পরীক্ষা শেষে ধরা পড়লে উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বহুনির্বাচনি অংশের প্রশ্নপত্র সঠিক থাকলেও সৃজনশীল অংশের প্রশ্ন বিতরণের সময় ভুলক্রমে ৪২ জন পরীক্ষার্থীর কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পান।

আরও পড়ুন

ঘটনা জানাজানি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ৪২ জন পরীক্ষার্থীর তালিকাসহ পুরো বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করে।

কেন্দ্র সচিব ও শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ জানান, দায়িত্বপ্রাপ্ত দুই কক্ষ পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
আরও পড়ুন
ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ
জাঙ্গিয়ায় লুকিয়ে ইয়াবা পাচার, শেষ রক্ষা হলো না কাপড় ব্যবসায়ীর