চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ১২:৩৪ পিএম


চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

চাঁদপুরে পৃথক স্থান থেকে লিটন গাজী (৩৪) ও আরিফ (২৬) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

লিটন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে। অপরজন আরিফ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

লিটনের শাশুড়ি হাজেরা বেগম বলেন, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন লিটন। রোববার তাকে অনেকবার ফোন করলেও রিসিভ করেননি। এরপর ছোট জামাইকে সঙ্গে নিয়ে লিটনের বাড়িতে গিয়ে দেখতে পাই সে মাটিতে পড়ে আছে। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, আরিফ নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন রোগী বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন। তিনি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ ছাড়াও তার একটি সন্তান রয়েছে। রোববার রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটিই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ছাড়া পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়েরের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission