ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট-ভোলা-বরিশাল রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

আরও পড়ুন

অর্থদণ্ড প্রাপ্ত কাউন্টার গুলো হলো শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন, সোনিয়া ক্লাসিক। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা হারে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মজীবী মানুষেরা তাদের কর্মস্থলে ফেরা শুরু করেছে, এ সুযোগে বাস কাউন্টার চক্র যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাস ভাড়া আদায় করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চার বাস কাউন্টারকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে তাজমিনের ব্যবহৃত আইফোন।
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আরও পড়ুন
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা