ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবির বান্দরবানের আজিজ নগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন।

আরও পড়ুন

দুপুর ২টার দিকে তারা সৈকতে সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে উঠতে দেখা যায়। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান