ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ০৬:১৮ পিএম


ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

ফরিদপুরে কামাল ফকির (২৯) নামের এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর এলাকার ওহাব মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর (৪০) ও ঝালকাঠির রামচন্দ্রপুর এলাকার আলম হাওলাদারের ছেলে মো. সাঈম হাওলাদার (২৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২০২০ সালের অক্টোবরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে জুয়েল মাতুব্বর ও মো. সাঈম হাওলাদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission