ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের মেলান্দহে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাংলা ইউনিয়ন হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের পাইলিংয়ের কাজ করছিলেন আকরাম। দুপুরের দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ভোরের কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ক্রমেই শীতের আমেজ বাড়ছে জনজীবনে।
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে হাইভোল্টেজ ম্যাচ, দর্শক থেকে নিরাপত্তাকর্মী সবার চোখ বল দিকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করেছেন কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল। যেখানে অংশ নিয়েছিল উপজেলার ইসলামপুর ও ভবানীপুর গ্রাম। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবাই যখন খেলার দেখায় ব্যস্ত সেই সুযোগে দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যান ৩ যুবক। চুরি হওয়া মোটরসাইকেল দুটির একটির মালিক মো. সুজন। তিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ। ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহলে সমপরিমান অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে। আরটিভি/এসআর
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
আরও পড়ুন
জামালপুরে সোনা ব্যবসায়ী অমৃত দাশকে হত্যা
রাতে অবৈধভাবে আসা গরু ‘বৈধ’ হয় দিনে
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!