ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।

আরও পড়ুন

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯ এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে (জেলহাজতে) প্রেরণ করার আদেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শেখ রসুল ওরফে রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি দিয়ে একটি পোস্ট করেন। যাতে লেখা হয় ‘আগামীকাল যদি জাইমা রহমান ধর্ষিত হয় তুমি রাগ করবা’। অপর একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই পোস্ট ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করেছিলেন রফিকুল। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে আব্দুস সালাম নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী