রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ০৩:৫৪ পিএম


রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শিক্ষক নুর ইসলামের বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়রা জানান, পঁচাত্তর বছরের বৃদ্ধ নুর ইসলাম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বুধবার বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে প্রথমে তার মাথায় পানি ঢালেন। 

পরে অসুস্থ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বেলা ১১টায় শিক্ষক নূর ইসলাম মারা যান।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান।

তিনি বলেন, হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission