ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হয়েছে জরায়ু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ধর্ষণের ভয়াবহতা থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে বাঁচাতে জরায়ু কেটে ফেলতে হয়েছে চিকিৎসকদের। গত ৪ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অস্ত্রোপচারের মাধ্যমে তার জরায়ু কেটে ফেলা হয়।

এ ঘটনায় ১২ মার্চ নেত্রকোনার বারহাট্টা থানায় মামলা দায়ের করা হলেও অপরাধীরা গ্রেপ্তার হয়নি।

মামলা, হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। ধর্ষণের ঘটনার কিছুদিন পর শিশুটি পেটে তীব্র ব্যথা অনুভব করে। তখন পরিবার তাকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। কিন্তু ব্যথা সাময়িক কমলেও পুরোপুরি হচ্ছিল না।

পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা দেখতে পান নির্যাতনের কারণে শিশুটির জরায়ুতে ইনফেকশন হয়েছে। তার জরুরি অস্ত্রোপচার করতে হবে। তাকে বাঁচাতে বাধ্য হয়ে জরায়ু কেটে ফেলতে হয়েছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, জরায়ু কেটে ফেলার পর নারীদের বাচ্চা ধারণের ক্ষমতা শেষ হয়ে যায়। কারণ, জরায়ুতে ডিম্বক নিষিক্ত হয়, জরায়ু না থাকলে ডিম্বক নিষিক্ত হয় না। এ ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ, সহবাস ও খাদ্যাবাসে সমস্যা দেখা দেয়।

মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়েছেন মা-বাবা। তার বাবা সরিকুল ইসলাম বলেন, আমার মেয়েটা কোনোদিন মা হতে পারবে না। টাকা-পয়সা নিয়ে মীমাংসা করার জন্য এলাকার অনেকেই আমাকে চাপ দিয়েছে। আমি আমার মেয়ের এই সর্বনাশের বিচার চাই।

পরিবারটির পাশে দাঁড়িয়েছে ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার কোহিনূর বেগম বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের পক্ষ থেকে পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তবে মামলা হলেও গত এক সপ্তাহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মামলা হয়েছে, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশে দিয়েছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। 
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
জুলেখা বেগম জানান, কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর দাগনভুঁইয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
আরও পড়ুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণ মামলায় নতুন তদন্তকারী নিয়োগ  
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...