নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ১১:১৮ পিএম


নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ধানখেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ মজিবর চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।

লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওহিদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘলা দেখে বাড়ির পাশে পশ্চিমডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে যান কৃষক মজিবর চৌধুরী। এ সময় তিনি মাঠের কাটা ধান গুছিয়ে রেখে বাড়ি ফিরছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। পরে তিনি দ্রুত মাঠ থেকে বাড়ির উদ্দেশে ফেরার পথে বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission