মেহেরপুরের গাংনীতে পোলিং এজেন্টের কারাদণ্ড 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৩:৩৮ পিএম


মেহেরপুরের গাংনীতে এক পোলিং এজেন্টের কারাদণ্ড 
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনীতে এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম (৩৬) নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুনের ফুটবল প্রতীকের এজেন্ট ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ভোট কক্ষের মধ্যে এজেন্টের দায়িত্ব পালনকালে ভোটারদেরকে তার ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন। এ অপরাধে তাকে আটক করেন প্রিসাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম। সাইদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission