গর্ত খুঁড়ে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৪:৪৯ পিএম


গর্ত খুঁড়ে দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের কাকচর এলাকায় গর্ত খুঁড়ে এক নারী ও দুই শিশুসহ ৩ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) দুপুর ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে হত্যার পর তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। হত্যার কারণ ও তাদের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission