লংগদুতে বাবু ও নানিয়ারচরে জীবন চেয়ারম্যান নির্বাচিত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মে ২০২৪ , ০৮:৪৫ পিএম


লংগদুতে বাবু ও নানিয়ারচরে জীবন চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লংগদু উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছে। আনারস প্রতীকে বাবুল দাশ বাবু পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রকিব ও ফাতেমা জিন্নাহ।

অন্যদিকে ১৪টি ভোট কেন্দ্রের সবকয়টি ফলাফলে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের অমর জীবন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন ৪১৬২টি। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের সুজিত তালুকদার ৭৪০৮ জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বই প্রতীকের বিনয় কৃষ্ণ চাকমা ৬৬৫৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানে অনিতা চাকমা কলসি প্রতীকে ১০১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।  


উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ও মামলা জটিলতার কারণে ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সে হিসেবে আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো: বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দীন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা, রাঙ্গামাটির বাঘাইছড়ি, নেত্রকোনার খালিয়াজুরী এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হন।

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২২ জন। ২১ মে এই ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। আগামী ৫ জুন চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission