ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে গাঁজা সেবন করছিলেন ৩ যুবক, অতঃপর...

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান
ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই সামনে এলো ‘চরম সত্য’
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার