শাশুড়িকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা পুত্রবধূরও

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুলাই ২০২৪ , ০৭:৫৫ পিএম


শাশুড়িকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা পুত্রবধূরও
সংগৃহীত ছবি

সুনামগঞ্জে হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে ধর্মপাশা উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রেজিয়া আক্তার ও ছেলে হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার বাড়ির পিছনে মুগরাইন হাওরে গোসল করতে যান। হাওর পাড়ে যেতেই পা পিছলে পানিতে পড়ে স্রোতে ভেসে যান রেজিয়া আক্তার। তাকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও ভেসে যান। পরে স্থানীয়রা জাল ফেলে দুইজনের মরদেহ উদ্ধার করেন।  

বিজ্ঞাপন

ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission