নারায়ণগঞ্জে ‘ন্যাড়া’ বাহিনীর প্রধান কিলার বাবু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০১:১৪ পিএম


নারায়ণগঞ্জে ‘ন্যাড়া’ বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তার সহযোগী লিটন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে পঞ্চবটির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পঞ্চবটি বন বিভাগ থেকে লোহা মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের জন্য গড়া ন্যাড়া বাহিনীর প্রধান ছিলেন বাবু। তার নামে ৫টি হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত লিটনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিহত বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্তি সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে ছিনাতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে গ্রুপের দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission