মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ১১:১৭ পিএম


মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

ঝিনাইদহে মেছোবিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর হত্যার শিকার মেছো বিড়াল ও তার পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্য সম্বলিত ছবিসহ সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা পান।

জাহিদুল ইসলাম এর আগেও বন্যপ্রাণী হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এসব অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission